সময় কলকাতা ডেস্কঃ
আজ ২২ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৯৭ – আজকের দিনে টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯২৭ – চীনের নানশানে ভূমিকম্পে দুই লক্ষ লোকের প্রাণহানি হয় এদিন।
২০০৪ – ভারতের কংগ্রেস জোটের মনোনীত ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিং শপথ গ্রহণ করেছিলেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৭২ -প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক রাজা রামমোহন রায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮২২ – বাঙালী লেখক,সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্র এদিন জন্মান।
১৯১৭ -ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী সুনীতি চৌধুরী ঘোষের জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৯১ -ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা শ্রীপাদ অমৃত ডাঙ্গে আজকের দিনে প্রয়াত হন।
২০১১ -ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ চিদানন্দ দাসগুপ্তের প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি