Home » রাজ্য সরকারকে চোর বলে আক্রমণ এম আর ডিলারদের

রাজ্য সরকারকে চোর বলে আক্রমণ এম আর ডিলারদের

 

সময় কলকাতা ডেস্ক: কমিশন বৃদ্ধি সহ প্রায় ১৪ দফা দাবিতে বনগাঁ মহকুমার খাদ্য দপ্তরে ডেপুটেশন জমা দিল ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ডেপুটেশন জমা দেওয়ার আগে এদিন সংগঠনের পক্ষ থেকে খাদ্য দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন সদস্যরা। বিক্ষোভ থেকে রাজ্য সরকারকে চোর বলে আক্রমণ সানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ রায় চৌধুরী। পাল্টা আক্রমণ করেছেন শাসকদলের নেতৃত্বও।

এখন আর আমরা চুরি করি না। রাজ্য সরকার চুরি করে।‘ রাজ্য সরকারকে চোর বলে এভাবেই আক্রমণ শানালেন সংগঠনের সভাপতি দিলীপ রায়চৌধুরী। তবে এই দিলীপ বাবুকে পাল্টা আক্রমণ সানিয়েছেন বনগাঁ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ দেবনাথ। তিনি বলেন এই রাজ্য সরকারের আমলে চুরি বন্ধ হয়েছে বলেই এম আর ডিলাররা রাজ্য সরকারকে চোর বলছেন । সাধারণ মানুষ রেশন পাচ্ছে। রেশন ডিলার রা আগের মত চুরি করতে পারছে না বলেই এমন বলছেন বলে মত তৃণমূল নেতা সন্দীপ দেবনাথের। যদিও বনগাঁ জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেছেন আমরা তো অনেক আগে থেকেই বলেছি এটি একটা চোরেদের সরকার । পাশাপাশি আলিবাবা চল্লিশ চোরের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে তুলনা করেছেন তিনি।
তবে কি ভাগাভাগিতে টান পরার পরেই এহেন মন্তব্য ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতির ? সাধারণ গ্রাহকদের প্রশ্ন অনেক। সেই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে বিস্তর জল্পনাও।

About Post Author