সময় কলকাতা ডেস্ক: কোমরে দড়ি বাঁধা অবস্থায় টানতে টানতে আসামীকে নিয়ে আসা হচ্ছে প্রকাশ্য রাস্তা দিয়ে। বাস্তবে এই ছবি হামেশাই আমরা দেখে থাকি। কিন্তু মেদিনীপুরের বুকে দেখা গেলো অন্য এক ছবি। প্রকাশ্য রাস্তায় যার তার কোমরে নয়, একেবারে খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর তিনি রাস্তা দিয়ে হাসতে হাসতে কোমরে দড়ি পরে হেঁটে চলছেন। পাশে সিবিআই আধিকারিকরা। মঙ্গলবার বিজেপির এক যুব মোর্চার মিছিল থেকে এমনই এক প্রতিবাদের প্রতীকী ছবি উঠে এল মেদিনীপুর শহরের বুকে বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ।

উল্লেখ্য এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার তাকে গ্রেফতার করল সিবিআইয়ের আধিকারিকেরা। যা কিনা একেবারে কোমরে দড়ি বেধে। মঙ্গলবার সেই প্রতীকি প্রতিবাদের ছবি ধরা পড়েছে মেদিনীপুর শহরে। যা গিয়ে শেষ হয় মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় এলাকায়। মঙ্গলবার মিছিল শেষে রাস্তা অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপির যুব মোর্চার সদস্যরা । অবশেষে সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে মিছিল শেষ হয়।
সংগঠনের নেতা আশীর্বাদ ভৌমিক বলেন-” শিক্ষা ক্ষেত্রে চরম দুর্নীতি হয়েছে শিক্ষামন্ত্রী পক্ষ থেকে। এই সরকারের আমলে মানুষের রান্নাঘরে পর্যন্ত দুর্নীতি পৌঁছে গিয়েছে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ আন্দোলন বলে জানান তিনি।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান