Home » শিখে নিন চিকেন মোমো বানানোর সহজ রেসিপি

শিখে নিন চিকেন মোমো বানানোর সহজ রেসিপি

সময় কলকাতা ডেস্ক: নাম শুনলে জিভে জল আসবেই। বাচ্চা থেকে বুড়ো, সকলের একটি প্রিয় খাবার মোমো। সন্ধ্যার জলখাবার হিসাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ‘চিকেন মোমো’।

উপকরণ

চিকেন কিমা
পেঁয়াজ কুচি
আদা কুচি
রসুন কুচি
স্প্রিং অনিয়ন কুচি
গোলমরিচ গুঁড়ো
ময়দা
নুন মিষ্টি স্বাদ মত
সাদা তেল
লঙ্কা কুচি

পদ্ধতি

চিকেন কিমা সেদ্ধ করা জলের সঙ্গে সামান্য পেঁয়াজ, রসুন, আদা এবং স্প্রিং অনিয়ন কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো এবং কয়েক টুকরো চিকেন কিমা দিয়ে ভালো করে ফোটাতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি মোমোর সুপ।

এরপর ময়দা, সাদা তেল এবং নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নিন। ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এবার একটি পাত্রের মধ্যে চিকেন কিমা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, স্প্রিং অনিয়ন কুচি, আদা, লঙ্কা কুচি, নুন, সামান্য চিনি, গোলমরিচ,দিয়ে ভাল করে মেখে নিন।

এবার ময়দার লেচি কেটে গোল করে বেলে নিয়ে এর মধ্যে পুর দিয়ে মোমোর আকারে তৈরি করে নিন। এরপরে একটি হাড়ির মধ্যে জল গরম করতে দিয়ে উপরে অয়েল ব্রাশ করা ছিদ্র থালার ওপরে এগুলি সাজিয়ে দিন। তারপর ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে গরম গরম স্যুপের সঙ্গে পরিবেশন করুন ‘চিকেন মোমো’।

About Post Author