সময় কলকাতা ডেস্ক: এই গরমে বাঙালির পাতে আম না থাকলে জমে! তাই আম দিয়ে বানান নতুন নতুন খাবার। আলু পরোটা তো খেয়েছেন! কিন্তু আম পরোটা খেয়েছেন কি? এ বার আম দিয়ে বানিয়ে দেখুন পরোটা।
উপকরণ
ময়দা
পাকা আমের পেস্ট
লবণ পরিমাণমতো
তেল
দুধ
পদ্ধতি

একটি পাত্রে ময়দা, এক টেবিল চামচ তেল, দুধ, আমের পেস্ট একসঙ্গে মিশিয়ে নরম করে মেখে নিন। তারপর ছোট ছোট করে লেচি কেটে রাখুন। ছোট লেচিগুলি বেলন-চাকির সাহায্য ইচ্ছা মতো আকারে পরোটা বেলে নিন। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পরোটাগুলির দু’দিক সোনালি করে ভেজে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের আমের পরোটা। যে কোন তরকারির সঙ্গে পরিবেশন করুন। এর সঙ্গে আম ছাড়া অন্য কোনও চাটনিও ব্যবহার করতে পারেন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার