সময় কলকাতা ডেস্কঃ পঞ্চাশ বছর পূর্ণ করলেন প্রখ্যাত বলিউড পরিচালক করণ জোহার। এই উপলক্ষে বুধবার রাতে যশরাজ স্টুডিয়োতে পার্টি দিচ্ছেন করণ। যেখানে উপস্থিত থাকবেন করণের সহকর্মীরা সহ বলিউডের বেশকিছু সেলিব্রিটি। শাহরুখ-সালমন থেকে শুরু করে রণবীর-আলিয়াকেও আমন্ত্রণ জানিয়েছেন করণ।
জন্মদিন অনুষ্ঠানের মঞ্চ ডিজাইন করেছেন ধর্মা প্রোডাকশনের ডিজাইনার অমৃতা মহল। করণ জোহারের বার্থডে পার্টির থিমও ইতিমধ্যে প্রকাশ্যে এসে গিয়েছে। জানা গিয়েছে,‘ ব্ল্যাক এন্ড ব্লিং’ থিম থাকবে এই পার্টিতে। রকমারি রান্না এবং মিষ্টির পাত সাজাবেন পেশাদার রাঁধুনি মরুৎ সিক্কা এবং হর্ষ কিলাচাঁদ। দেশ-বিদেশের নানা ধরণের ‘ডেসার্ট’ হর্ষ ছাড়া যেন ভাবাই যায় না।
অন্যদিকে, বিশ্বের পুরস্কারপ্রাপ্ত এবং নামীদামী রেস্তরাঁগুলিতে ডাক পান মরুৎ। তাঁর হাতের রান্না খেয়ে প্রশংসা করেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে করণ জোহর প্রযোজিত ‘যুগ যুগ জিয়ো’-র ট্রেলার। জন্মদিনের ঠিক আগেই নিজের প্রযোজনা সংস্থার তরফে নতুন ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে