Home » স্ত্রীয়ের বান্ধবীকে প্রেমের প্রস্তাব, স্বামীকে খুন, গ্রেফতার ৩

স্ত্রীয়ের বান্ধবীকে প্রেমের প্রস্তাব, স্বামীকে খুন, গ্রেফতার ৩

সময় কলকাতা ডেস্ক: স্ত্রীয়ের বান্ধবীকে প্রেমের প্রস্তাব।তারপরেই বান্ধবীর স্বামী এবং বান্ধবীর সঙ্গেই নিজের স্বামীকে খুনের পরিকল্পনা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই শ্রীরামপুরে দিল্লি রোডের পাশে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পরেই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে যানতে পারে, যুবকের নাম শুভজ্যোতি বোস, বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। ইনস্টাগ্রামে পরিচয় হওয়ার পর ১৩ মার্চ পুজা নামের এক মহিলার সঙ্গে বিয়ে হয় শুভজ্যোতির। বিয়ের কয়েকদিন পর পূজা তার বান্ধবীর বাড়ি উত্তরপাড়ায় চলে আসে। মাঝে মধ্যে উত্তরপাড়ায় আসত শুভজ্যোতি।

পুলিশ সূত্রে খবর, শুভজ্যোতির স্ত্রী পূজা ও তার বান্ধবী শর্মিষ্ঠাকে আটকের পরেই প্রকাশ্যে আসে আসল ঘটনা। জানা গিয়েছে, স্ত্রীয়ের বান্ধবী শর্মিষ্ঠাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন শুভজ্যোতি। তারপরেই, ১ লা মে কোন্নগরে ডাকা হয় শুভজ্যোতিকে। সেখানে শর্মিষ্ঠার স্বামী সুবীর অধিকারী এবং শুভজ্যোতি মদ্যপান করেন। তারপরেই চপার দিয়ে শুভজ্যোতির গলা কেটে দেয় সুবীর। ২ রা মে শ্রীরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় পূজা, শর্মিষ্ঠা এবং সুবীরকে গ্রেফতার করেছে পুলিশ।

About Post Author