Home » মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সাইকেলে চড়ে কালিঘাটে !

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সাইকেলে চড়ে কালিঘাটে !

সময় কলকাতা ডেস্কঃ  মহিলাদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকেই ধন্যবাদ জানাতে সূদুর মালদহ থেকে সাইকেলে চেপে কালিঘাট যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সায়ন্তিকা দাস।সে  ২৬ মে সাইকেল নিয়ে রওনা দিচ্ছে । সঙ্গে উপহার হিসেবে আনবে আমস্বত্ত এবং গুলাবজামুন।  ইতিমধ্যেই, জেলাশাসক ও পুলিশ সুপার সহ সরকারি আধিকারিকদের কাছে   আবেদন জানিয়েছে সায়ন্তিকার পরিবার। পরিবারও ছোট্ট সায়ন্তিকার এই ইচ্ছেকে সাধুবাদ জানিয়েছে প্রশাসন।

মালদহের ইংরেজবাজার পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লীতে এক চিলতে টালির ঘরে থাকেন সায়ন্তিকার পরিবার। আর্থিক অনটনেই মধ্যেই কোনওক্রমে চলে সায়ন্তিকাদের সংসার। বাবা পেশায় গাড়িচালক। অভাবের কারণে একসময় সায়ন্তিকার দুই দিদির লেখাপড়া প্রায় বন্ধই হতে বসেছিল। সেই সময়ই পাশে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প এবং রূপশ্রী প্রকল্প। সায়ন্তিকার পরিবারের মতে, দিদির প্রকল্পের জন্যই তাদের দুই মেয়ে শিক্ষিত হয়েছে। ছোট্ট সায়ন্তিকাও পড়াশোনা করছে। পরিবর্তন এসেছে তাঁদের জীবনযাত্রাতেও। সবই মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলির কারণে সম্ভব হয়েছে। এই কারণেই ছোট্ট সায়ন্তিকা দিদির ভক্ত হয়ে উঠেছে। মেয়ের ইচ্ছেকে স্বাগত জানিয়ে সায়ন্তিকার সঙ্গে তারাও যাচ্ছেন দিদির কালীঘাটের বাড়িতে। মালদহ থেকে কৃষ্ণনগর হয়ে বৈদ্যবাটি ডানকুনির ওপর দিয়ে কালিঘাট যাবেন তাঁরা।

সায়ন্তিকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস জানান,এই অঞ্চলের কাউন্সিলর হিসেবে আমরা সব সময় তার ও তার পরিবারের পাশে আছি।

ছোট্ট সায়ন্তিকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন  জেলার প্রায় প্রত্যেকেই। কিন্তু, মাত্র আট বছর বয়স সায়ন্তিকার। এইটুকু বয়সে সায়ন্তিকা কি অনুমতি পাবে ? সাইকেলে চড়ে সূদুর মালদহ থেকে কলকাতার কালিঘাটে আসার ? তা এখনও স্পষ্ট নয়।

About Post Author