Home » প্লাস্টিকের ব্যবহার পুরসভার থেকেই এসেছে ,দায় চাপালেন বনগাঁর ব্যবসায়ীরা

প্লাস্টিকের ব্যবহার পুরসভার থেকেই এসেছে ,দায় চাপালেন বনগাঁর ব্যবসায়ীরা

সময় কলকাতা ডেস্কঃ  ‘হোক গর্জন প্লাস্টিক বর্জন’ কার্যত এই বার্তা দিয়ে প্লাস্টিক বর্জনের ব্যাপারে সচেতন করা হল বনগাঁর স্থানীয় নাগরিকদের। এদিন প্লাস্টিক বর্জন সংক্রান্ত বিভিন্ন পোস্টার নিয়ে এক বিশেষ অভিযানে নামে বনগাঁ পুরসভার সদস্যরা। পাশাপাশি বাজারের বিভিন্ন ক্রেতা বিক্রেতার হাতেও কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয় এদিন। অভিযান থেকে বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ বলেন বনগাঁ শহরকে প্লাস্টিক মুক্ত রাখবার পাশাপাশি প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা জারি করতে এমন অভিযান বলে জানান তিনি।

এদিন “বনগাঁ ট” বাজার সহ বিভিন্ন বাজার এলাকায় প্লাস্টিক বর্জনের নির্দেশ দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে । পুরসভার পক্ষ থেকে এদিন কাপড়ের ব্যাগ বিলি করা হয় । পাশাপাশি বাজার ব্যবসায়ীদেরকে নির্দেশ দেওয়া হয় তারা এবার থেকে যেন প্লাস্টিক ব্যাগের পরিবর্তে এই কাপড়ের ব্যাগ ব্যবহার করে। কোনো ব্যবসায়ী যদি পুরসভার এই নিষেধাজ্ঞা অমান্য করে সেক্ষেত্রে ৫০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানান পুরসভার বিভিন্ন আধিকারিকরা।

এই বিষয়ে বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ বলেন বনগাঁ শহরকে প্লাস্টিক মুক্ত করতে, প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞা জারি করতে আমরা আজ পথে নেমেছি। শহরবাসীকে অনুরোধ করা হচ্ছে তারা যেন প্লাস্টিক ব্যবহারের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করে।

পুরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্লাস্টিক ব্যবহার বন্ধে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে বাজার কর্তৃপক্ষ। এই বিষয়ে বনগাঁ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রবীন দত্ত বলেন “আগে প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি ছিলই। কিন্তু লকডাউনের সময় থেকে পুরসভা বিভিন্ন ত্রাণসামগ্রী দেওয়া হত প্লাস্টিকেই । যার ফলে প্লাস্টিকের ব্যবহার পুনরায় শুরু হয় বনগাঁ শহরের বুকে। তারপর থেকেই পুরসভার দেখাদেখি ব্যবসায়ীরা পুনরায় প্লাস্টিক ব্যবহার শুরু করে বলে জানান তিনি।

About Post Author