সময় কলকাতা ডেস্ক: পুরুলিয়ার গড়য়া বাঁধ। যা একসময়য় স্থানীয়দের জলের চাহিদা মিটিয়েছে নিরলস ভাবে। আজ সময়ের সাথে সাথে ক্রমশ পলি জমে জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে বাঁধের। পাশাপাশি ওই বাঁধ অবৈধ ভাবে ভরাট করার চেষ্টা চালাচ্ছে এলাকার কিছু মানুষ। তাই এবার বাঁধ সংস্কারের দাবীতে স্থানীয়রা একজোট হয়ে দাবী জানালো প্রশাসনের কাছে। পুরুলিয়া শহরের ১ নম্বর ওয়ার্ড এর মানুষ এই তীব্র গরমে জল সমস্যায়। তাঁদের বাপ ঠাকুরদার আমল থেকেই একমাত্র ভরসা গড়য়া বাঁধ। কিন্তু সময়ের সাথে সাথে ক্রমশ পলি জমে জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে বাঁধের।
পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, ওই বাঁধ অবৈধ ভাবে ভরাট করারও চেষ্টা চালাচ্ছে এলাকার কিছু মানুষ। স্থানীয়দের আরও অভিযোগ জল সঙ্কট এই এলাকার অন্যতম সমস্যা। ফলে এই পুকুরের জলের উপরই ভরসা করেন অনেকে। কিন্তু বিগত অনেকটা সময়ে বাঁধ সংস্কার না হওয়ায়, জল দূষিত হয়েছে। কমে এসেছে জল ধারণ ক্ষমতাও।

এ বিষয়ে পুর প্রধান নবেন্দু মাহালি জানান, বাঁধ সংস্কারের জন্য পুরসভার নিজস্ব কোনও ফান্ড নেই। তবে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। তাই স্থানীয়দের এখন একটাই দাবি, অবিলম্বে বাঁধ সংস্কার করুক প্রশাসন।


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ
পুলিশের জালে উদয়ন গুহ