Home » কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্কঃ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগবাজারের মায়ের বাড়ির সম্পূর্ন সংস্কারের করে হেরিটেজ টুরিজম বিকাশের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি বাগবাজারের মায়ের বাড়ির বিপরীত বস্তিবাসীদের ৩০০ বর্গফুট একটা করে ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দেন। সেই মত প্রথম ধাপে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই প্রায় ৮০ টি পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে বলে জানালেন ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ। তিনি জানান যে, এদিন মায়ের বাড়ির কাজকর্মের অগ্রগতি নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কমিশনার বিনোদ কুমার সহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডি জি।

বৈঠকে মূলত আলোচনা হয় করোনা মহামারীর পর মায়ের বাড়ি যে কাজ থমকে গিয়েছিল। সেই কাজ যাতে পুজোর আগে আবার শুরু করা যায়। বাপি ঘোষ জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র ঘোষণা অনুযায়ী ৩০০ পরিবারকে মায়ের বাড়ি প্রকল্পে বাড়ি দেওয়ার কথা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ভাগে কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি।

মোট ৪ টি ব্লকে ভাগ করে স্থানীয় বস্তিবাসীদের এই ফ্ল্যাট দেওয়া হবে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ব্লক সম্পূর্ণ করার জন্য ৬ মাসের সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু করোনা আর নির্বাচনের অজুহাত দেখিয়ে নিজের ব্যর্থতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কলকাতা পৌর সংস্থা। এই অভিযোগ করেছেন অনেকই। উল্লেখ্য মেয়ের বাড়ি জন্য তহবিলের টাকা প্রথমে জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন এর অধীনে প্রকল্প অনুমোদিত হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সেই প্রকল্প নাম বদল করে মায়ের বাড়ি করে দেয়।

About Post Author