সানি রায়, জলপাইগুড়ি, সময় কলকাতাঃ বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের পর, এবার উত্তরবঙ্গ কে আলাদা রাজ্য করার দাবি উস্কে দিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। মৃত শ্রমিকের বাড়িতে এসে আলাদা রাজ্যর দাবি জানানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সম্প্রতি জম্বু টানেলে কাজ করতে গিয়ে মাটি ধসে মৃত্যু হয় কর্মরত শ্রমিকদের। যার মধ্যে মৃত পাঁচ জন শ্রমিকের বাড়ি পশ্চিমবঙ্গে। এদিন দুর্ঘটনায় মৃত শ্রমিক যাদব রায়ের বাড়িতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিকে সমর্থন জানান জলপাইগুড়ি বিজেপি সাংসদ জয়ন্ত রায়। তিনি বলেন রাজ্য সরকারের তরফ থেকে এখনো ঘোষণা করা হয়নি কোনো আর্থিক সহায়তা উত্তরবঙ্গ হল পশ্চিমবঙ্গ সরকারের বৈমাত্রেয় সন্তান। বঞ্চনার অভিযোগ তুলে এদিন তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।
বিজেপির একাধিক নেতার তরফ থেকে দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ কে আলাদা রাজ্য করার দাবি জানানো হচ্ছে। কখনো জন বারলা ,নিশীথ প্রামানিক আবার কখনও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ অথবা জয়ন্ত রায় বঞ্চনার অভিযোগ তুলে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি কে সমর্থন জানিয়েছেন। যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছে এই বক্তব্য দলের নয় যারা বলছেন তাদের ব্যক্তিগত মতামত। তা সত্ত্বেও উত্তরবঙ্গ কি আলাদা রাজ্য করার দাবিকে সমর্থন জানানো সম্প্রতি বিজেপি নেতাদের অভ্যাসে পরিণত হয়েছে।

মৃত শ্রমিকের বাড়িতে এসে আলাদা রাজ্যের দাবি জানানোকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন ধুপগুড়ির গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কমল রঞ্জন সরকার। তার মতে বিজেপি মৃতদেহ নিয়ে রাজনীতি করে। শোকাহত পরিবারের পাশে না দাঁড়িয়ে জয়ন্ত সরকার রাজ্য ভাগের প্রসঙ্গ টেনে এনেছেন এটা দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন কমল রঞ্জন সরকার।
এদিন দুর্ঘটনায় মৃত শ্রমিক যাদব রায়ের বাড়িতে মরদেহ এলে কান্নায় ভেঙে পড়েন তার সমগ্র পরিবার। শোকের ছায়া নেমে আসে সমগ্র গ্রামজুড়ে। মৃতের বাড়ি এসে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনাকে খুব একটা ভালো চোখে দেখছেন না এলাকার মানুষজন।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?