Home » দেশজুড়ে চরম কয়লা সঙ্কট,জ্বালানি আমদানির পথে কেন্দ্র

দেশজুড়ে চরম কয়লা সঙ্কট,জ্বালানি আমদানির পথে কেন্দ্র

সময় কলকাতা ডেস্ক: বর্তমানে দেশ জুড়ে চরমে উঠেছে কয়লা সঙ্কট। পরিস্থিতি ভয়াবহ। যে কোনও মুহূর্তে গোটা দেশ অন্ধকার হয়ে যেতে পারে। এই সঙ্কট থেকে পরিত্রাণ পেতে বড় পদক্ষেপ করতে  চলেছে কেন্দ্র। দেশের কয়লা সঙ্কট রুখতে বাইরের দেশ থেকে এবার জ্বালানি আমদানি করতে চলেছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা কোল ইন্ডিয়া।

কোল ইন্ডিয়া হল বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদক সংস্থা । এর আগে এমন সমস্যায় পড়তে হয়নি ভারতকে। কিন্তু গত এক বছর ধরে দেশে পর্যাপ্ত জ্বালানি না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ভারতকে। এবার এই সমস্ত পরিস্থিতি এড়াতেই জ্বালানি আমদানির পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার।

জানা গেছে, এই কয়লা রপ্তানির ব্যাপারে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রক। কোল ইন্ডিয়া ‘গভর্মেন্ট টু গভর্মেন্ট’ ভিত্তিতেই কয়লা আমদানি করবে বলে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা কোল ইন্ডিয়াকেই একযোগে রাজ্যগুলির জন্য টেন্ডার ডাকার আবেদন জানানো হয়েছে। সেই মত এই সিদ্ধান্ত নিয়েছে কোল ইন্ডিয়া। এখন দেখার এই নতুন সিদ্ধান্তে জ্বালানির সমস্যা থেকে মুক্তি পাবে কি দেশ, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

About Post Author