Home » আপনি কোনো ভাবে পরকীয়াতে জড়িয়ে পড়েন নি তো ?

আপনি কোনো ভাবে পরকীয়াতে জড়িয়ে পড়েন নি তো ?

সময় কলকাতা ডেস্ক: পরকীয়া! নামটা শুনলেই একটা অদ্ভুত ফিলিংস হয়! পরকীয়া কারা করেন জানেন? আপনি কোনভাবে পরকীয়াতে জড়িয়ে পড়েন নি তো! সমীক্ষা বলছে, সকলের দ্বারা পরকীয়া সম্ভব নয়। কারা পরকীয়াতে জড়িয়ে পড়তে পারেন, চলুন দেখে নেওয়া যাক! বিশেষ কয়েকটি পেশার সঙ্গে যুক্ত মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন সবচেয়ে বেশি। জানা যাচ্ছে, ১২ টি পেশার সঙ্গে যুক্ত মানুষদের মধ্যেই পরকীয়ার প্রবণতা সবচেয়ে বেশি।

সমীক্ষার তথ্য অনুযায়ী, চিকিত্‍সক ও নার্সরা সবচেয়ে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ে। ডাক্তার ও নার্সরা একসঙ্গে অনেকটা সময় কাজ করে থাকেন। বহু সময়ই নানা মানসিক চাপের মধ্যে দিয়ে কাজ করতে হয় তাদের। সেই কারণে নার্স ও চিকিত্‍সকের মধ্যে সবচেয়ে বেশি পরকীয়ার সম্ভাবনা দেখা যায় বলে মত বিশেষজ্ঞদের।

এছাড়াও সমীক্ষা বলছে, শিক্ষক বা প্রফেসরদের মধ্যেও এই প্রবনতা রয়েছে। চোখের সামনে স্কুল বা কলেজের পড়ুয়াদের প্রেম করতে দেখে শিক্ষক ও প্রফেসরদের মধ্যে প্রেম করার প্রবণতা তৈরি হয়।

সমীক্ষার তথ্য বলছে, অর্থনীতিবিদরাও পরকীয়া করতে পছন্দ করেন । সমীক্ষা অনুয়ায়ী, এই পেশার সঙ্গে যুক্ত ৯ শতাংশ ব্যক্তি পরকীয়া করেন। এছাড়াও তালিকায় নাম রয়েছে আইটি কর্মীদেরও। এছাড়াও সংবাদ মাধ্যমের কর্মীরাও কম যান না, তারাও অনেকটা সময় এক সঙ্গে কাজের ক্ষেত্রে থেকে জড়িয়ে পড়েন পরকীয়ায়।   বিনোদন জগত এবং খেলার জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও পরকীয়া করতে পছন্দ করেন বলে মত বিশেষজ্ঞদের। তবে সুপ্রিম কোর্ট ২০১৮ সালে পরকীয়াকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে।

About Post Author