সময় কলকাতা ডেস্ক : রাজ্যের দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের কথা মাথায় রেখেই ইতিমধ্যেই রাজ্যজুড়ে চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। পড়ুয়াদের আবেদনের ভিত্তিতে সেই কার্ড বিলি করা শুরু হয়েছে রাজ্যজুড়ে। এবার রাজ্যে আরো বেশি পড়ুয়ারা যাতে এই প্ৰকল্পের সুবিধা উপভোগ করতে পারেন তার জন্য নতুন করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদন দিল রাজ্য।
নবান্ন সূত্রে জানা গিয়েছে আরো নতুন করে পঁয়তাল্লিশ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদন দিয়েছে রাজ্য । আগামী জুন মাস থেকে নতুন করে শুরু হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন জমা নেওয়ার কাজ । তার আগেই রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে রাজ্যজুড়ে প্রায় চব্বিশ হাজার পড়ুয়ার ক্রেডিট কার্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে। যার জন্য ৬৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে নতুন ক্রেডিট কার্ডের জন্য রাজ্য সরকারের এগিয়ে বাংলা পোর্টালে আবেদন জমা পড়তে শুরু করেছে। পড়ুয়াদের কথা মাথায় রেখে তাদের জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করেছে রাজ্য।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে ১৮০০১০২৮০১৪ (18001028014 ) এই নম্বরে ফোন করে পড়ুয়ারা নিজেদের ক্রেডিট কার্ডের ব্যাপারে কোনো সমস্যা থাকলে তার সমাধান পেতে পারেন। রাজ্যের সরকারি, বেসরকারি পাশাপাশি বিভিন্ন কো অপারেটিভ ব্যাংকগুলো থেকে এই ঋণ নেওয়া যেতে পারে। তার জন্য ইতিমধ্যেই বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে প্রশাসন ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি