Home » ১৮৯৬ সালে আঁকা জেরমির সেই পেন্টিং আজও প্রাসঙ্গিক

১৮৯৬ সালে আঁকা জেরমির সেই পেন্টিং আজও প্রাসঙ্গিক

সময় কলকাতা ডেস্কঃ কবে কোন এক গোয়ালিনী ইশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা করে বলেছিলেন  “ও দয়াল বিচার কর। সত্যি-মিথ্যার বিচার এক মাত্র তুমিই করতে পার। পরম সত্যকে একমাত্র তুমি তুলে আনতে পার। কারণ আমি দুধে এক ফোটাও জল মিশায়নি। অথচ বামুন ঠাকুর আমাকে শুধু শুধু দোষারোপ করল। গোয়ালিনী এই কথাগুলি আপন মনে বিড় বিড় করতে করতে বেরিয়ে এসে আফশোস করছিল।কিন্তু সেই গোয়ালিনী তার মিথ্যের বদনাম আমৃত্যু ঘোচাতে পারেনি। আমাদের বিশ্ব সংসারে এই সত্যি মিথ্যার বিষয় নিয়ে  ছড়িয়ে আছে নানান গল্প গাথা।আমরা জানি মিথ্যা সত্যের পোষাক পরে আমাদের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে অথচ  আমরা ধরতে পারিনা। এটাই সবচেয়ে বড় সত্য আজকের সমাজে।

এ নিয়ে ফ্রান্সের এক বিখ্যাত চিত্রকর জিন লিওন জেরমির ১৮৯৬ সালে আঁকা একটি পেন্টিং আছে। যেখানে দেখা যাচ্ছে একটি কুয়োর ওপরে উঠে এসে একজন নগ্ন মহিলা  হন্যে হয়ে কাউকে খুঁজছেন। এই ছবির শিরোনাম ছিল, “দি ট্রুথ ইজ কামিং আউট অফ দি ওয়েল” (The truth is coming out of the well.)। আর এই নিয়ে একটি লোক কথাও আছে।ছবিতি আঁকা হয়েছিল এই গল্পগাথাকে ঘিরেই।

গল্পটির চিত্ররূপ ছিল এই রকম, একদিন এক মনোরম পরিবেশে সত্য ও মিথ্যার মধ্যে দেখা হল । দেখা হতেই তারা তাদের চিরকালের অমিমাংসিত বিষয় নিয়ে কথা বলতে বলতে চলে এলো একটি কুয়োর কাছে। ওই কুয়োর জল দেখে মিথ্যে বলে উঠল “দেখ এই কুয়োর জলটা কি পরিস্কার। চল আমরা একটু এই পরিস্কার জলে স্নান করে আসি। প্রথম দিকে মিথ্যের কথা সত্য বিশ্বাস করতে চায়নি। তারপরে সত্য কুয়োর জল পরীক্ষা করে দেখল। তারপরই কুয়োর জল সত্যিকারের পরিষ্কার দেখে সত্য স্নান করতে রাজি হয়ে গেল। দুজনে কুয়োর সামনে  পোষাক ছেড়ে  নেমে পড়ল কুয়োয়। স্নানের মাঝে কখন মিথ্যে কুয়ো থেকে উঠে এসে সত্যের ছাড়া পোষাক পরে সেখান থেকে সটান উধাও হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সত্য মিথ্যাকে দেখতে না পেয়ে কুয়ো থেকে ওপরে উঠে এসে দেখল মিথ্যা ধারে কাছে কোথাও নেই। তাদের পোষাকগুলোও নেই। শেষে সত্য ক্রোধান্বিত হয়ে মিথ্যাকে খুঁজতে বেরোল। এদিকে নগ্ন সত্যকে দেখে তথা কথিত সভ্য সমাজের মানুষেরা তাকে দেখে ছিছিক্কার করতে  লাগল। এমনকি অনেকে তেড়েও এল। কিন্তু সত্য তাদের অনেক করে বোঝানোর চেষ্টা করও ব্যর্থ হল। শেষমেশ  রাগে দুঃখে অপমানে সত্য ফের ওই কুয়োয় নেমে গেল। সেই যে সত্য কুয়োয় নেমে গেল এরপর থেকে সত্যকে আর কখনও কেউ দেখতে পাইনি।অথবা কেউ খোঁজার চেষ্টাও করেনি। যাকে সবাই দেখেছে  সে সত্যর পোশাক পরা মিথ্যা।

 

About Post Author