Home » ১০ জুন উচ্চমাধ্যমিকের ফল

১০ জুন উচ্চমাধ্যমিকের ফল

সময় কলকাতা ডেস্ক:  আগামী ১০ জুন, শুক্রবার উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষনার কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ ওই দিন সকাল এগারোটা থেকে ওয়েবসাইটে জানা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল৷ এ বছর গত ২৭ এপ্রিল শেষ হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষা শেষ হওয়ার রেকর্ড সংখ্যক দিনে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে ৷ এ বছর পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মধ্যে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল৷

এ দিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এ বছর সাত লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে৷ এ বছর মোট ৫৬টি বিষয়ে পরীক্ষা নিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ তারই ফলাফল ঘোষণা হবে এদিন। আগামী ১০ জুন, শুক্রবার সকাল এগারোটা থেকে ওয়েবসাইটের মাধ্যমে এবং এসএমএস এর মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা৷ এ ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল৷

 

About Post Author