Home » বাসে আগুন, জীবন্ত অগ্নিদগ্ধ অন্তত ৭

বাসে আগুন, জীবন্ত অগ্নিদগ্ধ অন্তত ৭

সময় কলকাতা ডেস্ক : কর্ণাটকের কালাবুরাগি জেলায় শুক্রবার ভোরে হায়দ্রাবাদগামী একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন।সূত্রের খবর,নিহতরা সবাই হায়দ্রাবাদের বাসিন্দা। প্রায় ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন যাদের কালাবুর্গির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালাবুর্গী জেলার পুলিশ সুপার ইশা পান্থ বলেছেন যে প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে যে দুর্ঘটনাগ্রস্থ বাসের ভিতরে ৭থেকে ৮ জন যাত্রী আটকা পড়েছে।”তবে, এই পর্যায়ে ট্র্যাজেডিতে মৃত্যুর সঠিক সংখ্যা বলা সম্ভব নয়,” জানান পান্থ।

বিদার-শ্রীরঙ্গপত্তনা মহাসড়কের কালাবুর্গী জেলার কমলাপুর তালুকের উপকণ্ঠে সকাল সাড়েছটার টার দিকে ঘটনাটি ঘটে। বাসটি গোয়া থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল।পুলিশ সূত্রে খবর, লরির সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তা থেকে উল্টে যায় । দুর্ঘটনার সময় বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন।প্রাইভেট বাসটি গোয়ার বেসরকারি কোম্পানি অরেঞ্জের।সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যাওয়ায় স্থানীয়রা অনেকক্ষণ বাসটির ধারে কাছে যেতে পারেননি। পুলিশ ও দমকল বিভাগ এসে উদ্ধারকার্যে হাত লাগায়।।

About Post Author