Home » স্তন বড় করতে বলা হয়েছিল এই অভিনেত্রীকে

স্তন বড় করতে বলা হয়েছিল এই অভিনেত্রীকে

সময় কলকাতা ডেস্ক: অভিনেত্রীদের মাঝেমধ্যেই হেনস্থা হতে হয়। নানা রকম কুপ্রস্তাবও শুনতে হয় বলে জানালেন এক অভিনেত্রী। একজন অভিনেতার কন্যা হয়ে তিনিও বাদ যান নি। নিজের চেহারা নিয়েও নানা মন্তব্য শুনতে হয়েছে চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডেকে।

এক সাক্ষাৎকারে অনন‍্যা জানান, বলিউডে নায়িকা হতে হলে সুন্দর চেহারা, সুন্দর মুখশ্রী প্রয়োজন। শুধুমাত্র অভিনয় জানলে নায়িকা হওয়া যায় না। মাঝেমধ্যেই খুব খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।

সম্প্রতি এক টেলিভিশন শো তে এসে অনন্যা বলেন, কেরিয়ারের শুরু থেকেই নিজের শরীর নিয়ে খারাপ খারাপ কথা শুনতে হয়েছে তাঁকে। বডি শেমিং এর সম্মুখীন হয়েছেন তিনি। এমনকি তাকে স্তনের আকার বাড়ানোরও পরামর্শ দিয়েছেন অনেকে। তবে সরাসরি না বললেও আকারে-ইঙ্গিতে চেহারা ভারী করতে পরামর্শ দিতেন অনেকেই। তাঁর মুখটাও খুব একটা সুন্দর নয়, এমনটাও শুনেছেন চাঙ্কি কন্যা। তবে এসব কথায় এখন আর কান দেন না তিনি।

প্রসঙ্গত, ২০১৯ এ করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার ২’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন অনন‍্যা। খালি পিলি, পতি পত্নি অউর ও, গহরাইয়ার মতো ছবিতে অভিনয় করেছেন। যদিও তার কোনো ছবিই বক্স অফিস কাঁপাতে পারে নি। এরপর লাইগার এবং খো গয়ে হাম কাঁহা ছবিতে দেখা যাবে অনন‍্যাকে।

About Post Author