সময় কলকাতা ডেস্ক: শ্বশুরবাড়ি যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক দম্পতির। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছদা NH 41 নম্বর জাতীয় সড়কে নেতাজি নগরের কাছে একটি এলাকায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে তমলুক থানার সোয়াদিঘি গ্রামের বাসিন্দা গজেন্দ্রনাথ মাইতি (৫৫) ও ঝর্না মাইতি(৪৭) সাইকেলে চেপে জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। রাস্তার উপর হঠাৎ একটি তেল ট্যাংকার এসে দম্পতিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই দম্পতি। স্থানীয়রা তাদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

ঘাতক তেল ট্যাংকারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনো ঘাতক গাড়িটির কোন সন্ধান পাওয়া যায়নি। রাস্তার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজে দেখা হচ্ছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী