সময় কলকাতা ডেস্কঃ বন্যা বিধ্বস্ত অসমে প্রাণ হারালেন এক ভারতীয় জওয়ান। মৃত জওয়ানের নাম নারায়ণ চন্দ্র। ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত ছিল সে। তাঁর পোস্টিং ছিল অসমের গুয়াহাটিতে। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকা।

জানা গিয়েছে, মৃত ওই জওয়ান উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের কল্যানগড় পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। কিছুদিন আগেই ভয়াবহ বন্যায় কার্যত ডুবে গিয়েছিল গোটা অসম। রবিবার ডিউটিতে জয়েন করার জন্য পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন নারায়ণবাবু। অসমে বন্যার কারণে রাস্তা পিচ্ছিল হওয়ায় একটি গবাদি পশুর সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে। তারপর একটি ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ভারতীয় ওই জওয়ানের। ইতিমধ্যেই মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েছেন মৃত জওয়ানের বাড়ির সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীদের কাছে নারায়ণবাবু খুব প্রিয় একজন মানুষ ছিল। এলাকার বেশ কিছু সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। শনিবার দুপুরে শেষবারের মতো স্ত্রীয়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। আগামী শুক্রবার অশোকনগরের বাড়িতে ফেরার কথা ছিল তার। কফিনবন্দি দেহ কখন বাড়িতে পৌঁছাবে, সেই অপেক্ষাতেই রয়েছে তাঁর পরিবার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী