Home » কেকে-র মৃত্যুর জন্য প্রশাসনকে দায়ী করা উচিত নয়:দেব

কেকে-র মৃত্যুর জন্য প্রশাসনকে দায়ী করা উচিত নয়:দেব

সময় কলকাতা ডেস্কঃ সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। ‘কেকে-র মৃত্যুর জন্য প্রশাসনকে দোষ দেওয়া উচিত নয়। কেকে-র মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।’ রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন,’গ্রামেগঞ্জে বা কোনও শপিং মলে যখন কোনও মিউজিক লঞ্চ হয়, যেমন আমার ক্ষেত্রেও, যে ভাবে লোকে আসে আমারই ভয় লাগে। কিন্তু এটা একজন শিল্পীর প্রতি তাঁর দর্শকদের ভালবাসা। তাঁকে দেখার তাগিদ, চাহিদা। এটা সরকারের দোষ, পুলিশের দোষ নাকি আয়োজকদের দোষ জানি না। কিছু হলেই আমরা সবসময়েই বলি, সরকারের দোষ। আসলে কিন্তু তা নয়। পুলিশ তো সারাক্ষণ গিয়ে দেখবে না যে কোথায় কত লোক এসেছে। তাহলে তো সব শো বন্ধ করে দিতে হয়। সব রাজনৈতিক সভা বা মিছিল বন্ধ করে দিতে হয়। করোনার সময়ে তো নানান বিধিনিষেধ থাকা সত্ত্বেও প্রচুর লোক নিয়ে মিটিং-মিছিল হয়েছে। তাই আমার মনে হয় আওয়াজ তুললে একটা মাত্র ঘটনা নিয়ে আওয়াজ তোলা উচিত না’।

অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিন ২২৬টি ইলেকট্রনিক্স গাড়ির সূচনাও করে কলকাতা পুলিশ। তার মধ্যে ১৭টি প্রথম ব্যাচের গাড়ির উদ্বোধন করা হয়। এদিনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-সাংসদ দেব এবং রুক্মিণী। একইসঙ্গে,এদিনের এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। দেব ও রুক্মিণী দুজনেই নিজের হাতে গাছের চারা লাগান।

About Post Author