Home » সোনা জয়ী বাপির আর্থিক অনটন, যেতে পারবে কি জাতীয় প্রতিযোগিতায় ?

সোনা জয়ী বাপির আর্থিক অনটন, যেতে পারবে কি জাতীয় প্রতিযোগিতায় ?

সময় কলকাতা সময়ঃ বাংলার খেলাধুলোকে এগিয়ে নিয়ে যেতে আরও একবার সহযোগিতার হাত বাড়াল একাধিক সংস্থা। বাপি শেখ রাজ্য অ্যাথলেটিকসে ১০০ ও ২০০ মিটারে দৌড়ে সোনা জেতার পর জাতীয় প্রতিযোগিতার যাওয়ার সুযোগ পেয়েও অর্থের অভাবে যাওয়া প্রায় আটকে গিয়েছিল। সেই সময়ই এগিয়ে এল একাধিক বেসরকারি সংস্থা।

৭০ তম রাজ্য অ্যাথলেটিকসে  উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রাণী অ্যাথলেটিক অ্যাকাডেমীর ছাত্র বাপি শেখ ২৩ বছর বিভাগে (১০০ ও ২০০ মিটার) দৌড়ে সোনার মেডেল জিতেছে এবার । বাপি শেখ ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় রাজ্যের হয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে আগামী ৭ ই জুন । বাপি শেখর পাশে দাঁড়াতে সিন্দ্রানি অ্যাথলেটিক একাডেমির সমস্ত ছাত্র-ছাত্রীদের ড্রেস উপহার দিল হায়দ্রাবাদের একটি বেসরকারি সংস্থা । ন্যাশনাল অ্যাথলেটিক প্রতিযোগিতায় বাপি যাতে আরও ভালো ফল করতে পারে সেই জন্য দিশুক ভট্টাচার্য নামে এক ব্যক্তি ও সিন্দ্রানী প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হয় বাপিকে ।

আর্থিক সহযোগিতা করায় খুশি বাপি । তার দাবি ন্যাশনাল প্রতিযোগিতায় আমি যাতে ভালো ফল করতে পারি সেই কারণে আমার পাশে দাঁড়ানোয় আমি খুশি ।

সিন্দ্রানী অ্যাথলেটিক একাডেমির প্রশিক্ষক গৌড় চন্দ্র রায় বলেন বাপি যাতে ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারে সেই জন্যে সকলে তার পাশে এসে দাঁড়িয়েছে । আমরাও তার পাশে আছি ।

অন্যদিকে দিশুক ভট্টাচার্য বলেন সিন্দ্রানি একটি প্রত্যন্ত গ্রাম সেখান থেকে কলকাতা অনেকটাই দূরে । সেই কারণে সিন্দ্রানি অ্যাথলেটিক একাডেমির সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহিত করবার জন্যই সাহায্যের হাত বাড়ান হয়েছে ।

About Post Author