Home » এবার বড়পর্দায় একফ্রেমে দেব ও প্রসেনজিৎ

এবার বড়পর্দায় একফ্রেমে দেব ও প্রসেনজিৎ

সময় কলকাতা ডেস্কঃ দর্শকদের জন্য ফের সুখবর! এবার বড়পর্দায় একফ্রেমে ধরা দেবেন দেব ও প্রসেনজিৎ। ২০২১ সালে ‘কাছের মানুষ’-সিনেমার কথা ঘোষণা করা হয়েছিল। ছবির শুটিংও ইতিমধ্যেই শেষ। দেব জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলেই ২০২২-এর পুজোর সময় মুক্তি পাবে সিনেমাটি। সেই কথাই রাখলেন দেব। জানা গিয়েছে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি ‘কাছের মানুষ’ ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। ৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।

সুপারস্টার দেব মানেই যে, বড় কোনও চমক আসতে চলেছে সে কথা বলাই বাহুল্য। তেমনটাই মনে করছেন সিনেমাপ্রেমীরা। রবিবার দেব ও প্রসেনজিৎ, দুজনেই সোশ্যাল মিডিয়ায় ‘কাছের মানুষ’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন। সেখানেই জানিয়েছেন ছবিটির মুক্তির দিন। ‘কাছের মানুষ’ সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ছবিটিতে রয়েছেন টলিউডের একঝাঁক তারকা। দেব ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ইশা সাহা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা যায় লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব।

About Post Author