Home » প্রকাশ্যে ‘শেরদিল’-এর ট্রেলার! 

প্রকাশ্যে ‘শেরদিল’-এর ট্রেলার! 

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের হিন্দি ছবি ‘শেরদিল’-এর ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি। অন্যদিকে শুক্রবার মুক্তি পেয়েছে সৃজিতের এক্স=প্রেম ছবিটি। বলা যেতে পারে, একই দিনে ডবল ধামাকা।

সায়নী গুপ্তা, নীরজ কবির মত অভিনেতাদের এই সিনেমায় দেখা যাবে। ২ মিনিট ২৩ সেকেন্ডের ট্রেলার জুড়ে পুরোটাই গঙ্গারাম ওরফে পঙ্কজের জীবনকাহিনী। ছবির মূল গল্পই মানুষ ও প্রাকৃতিক দ্বন্দ্ব। যেখানে বাঘ- প্রকৃতি- পঙ্কজই ছবির মুখ্য বিষয়। ছবিতে গঙ্গারামের জীবন ও সংগ্রামের গল্প শুনিয়েছেন পরিচালক। ছবিতে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এই গঙ্গারাম। এমনকি পুরো বিষয়টি সামনে আনার জন্য বাঘের মুখে যেতেও পিছপা হয়নি পঞ্চায়েত প্রধান গঙ্গারাম। বাঘের সামনে দাঁড়িয়ে বলেছেন, ‘তুমি শের হলে আমি শেরদিল!’ গোটা ট্রেলারজুড়েই চমক দিয়েছেন পরিচালক। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জুন।

যদিও সৃজিত আগেই জানিয়েছিলেন, এই ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা। জঙ্গলের হিংস্র পশুদের সঙ্গে গ্রামবাসীদের বসবাস নিয়েই গল্প। হিংস্র পশুরা যখন তখন গ্রামে ঢুকে পড়ে। এছাড়াও ফসল নষ্ট করে দেয়। প্রাণে মেরে ফেলে গ্রামবাসীদের। প্রাণ বাঁচাতে পঞ্চায়েত প্রধান গঙ্গারাম উপস্থিত হয় সরকারি দপ্তরে। সরকারি সাহায্য চাইতেই তাঁর কপাল জোটে সরকারি কর্মীদের ব্যঙ্গ-বিদ্রূপ। সরকারি সাহায্যের আশায় নিজের জীবন দিতেও পিছপা হন না গঙ্গারাম। বাঘের আক্রমণে প্রাণ গেলে মেলে সরকারি সাহায্য। অভাবি সংসারে সেই সাহায্যের জন্য নিজের জীবন দিতে পৌঁছে যান জঙ্গলে। সেখানেই আলাপ হয় চোরা শিকারি জিমের সঙ্গে।

About Post Author