সময় কলকাতা ডেস্ক: খুব সহজেই বাড়িতে থাকা উপাদান দিয়ে বানিয়ে ফেলুন চিকেন নাগেট। যা খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু।
মুরগির মাংসের কিমা
পেঁয়াজ কুচি
ডিম
পাউরুটি
ব্রেডক্রাম্ব
ময়দা
রসুন বাটা
লবণ
গোলমরিচ
ভাজার জন্য তেল
পদ্ধতি

মুরগির মাংসের কিমা, পাউরুটি, রসুন, গোলমরিচ গুঁড়ো, লবণ ও পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিন। এরপর ছোট ছোট ভাগ করে নাগেটের আকৃতি দিন। একটি পাত্রে ফেটানো ডিম, অন্য পাত্রে ব্রেড ক্রাম্ব নিন। প্রথমে নাগেটগুলো ময়দা মাখিয়ে এরপর ডিম এবং শেষে ব্রেডক্রাম্ব মাখিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে তুলে নিন। টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিকেন নাগেট।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার