সময় কলকাতা ডেস্কঃ মশলাদার খাবার পছন্দ করেন? আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন কাটৌরি চাট। দেখে নিন রেসিপি,
উপকরণ
ভাজা জিরা,
তেঁতুল,
গুড়,
তেল,
ময়দা,
সেদ্ধ আলু,
সাদা মটর
দই,
পেঁয়াজ,
কাঁচা লংকা,
ধনেপাতা
১৫ থেকে ২০ পাপড়ি ,
লংকার গুঁড়ো,
আদা টুকরো,
হলুদ গুঁড়ো,
লবণ
পদ্ধতি

ময়দার কাটৌরি বানানোর জন্য ময়দাতে তেল ও অল্প জল দিয়ে ভালো করে মেখে নিন। ময়দার লেই তৈরি করে বেলে নিন। বেলা ময়দা পুরিগুলিকে একটি উল্টানো কাটৌরির (বাটি)উপর রাখুন এবং একটি বাটির আকার দিন। একটি প্যানে তেল গরম করে পুরিগুলি ভাজুন, ভাজার সময় পুরি বাটি থেকে আলাদা হয়ে যাবে।
এবার চাটনির জন্য এক ঘণ্টা জলে তেঁতুল ও গুড় রেখে এর নির্যাস বের করে তেঁতুল ও গুড়ের মধ্যে কালো লবণ, জিরে, লংকার গুঁড়ো মিশিয়ে টক-মিষ্টি চাটনি তৈরি করুন।
এরপর কড়াইতে তেল গরম করে তাতে আদা বাটা, সেদ্ধ করা আলু, মিহি করে কাটা কাঁচা লংকা, হলুদ, সেদ্ধ সাদা মটর, লংকার গুঁড়ো, লবণ, ভাজা জিরে দিয়ে ভালো করে ভেজে নিন। পুরি বাটিতে আলু মশলা দিয়ে উপরে পাপড়ি, দই ও তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন মশলাদার কাটৌরি চাট।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার