Home » ভোটের পর দুর্বল হয়ে পড়েছিল দল, মানলেন দিলীপ

ভোটের পর দুর্বল হয়ে পড়েছিল দল, মানলেন দিলীপ

সময় কলকাতা ডেস্কঃ নির্বাচনের পর ১ বছর বিজেপির গতি শ্লথ হয়ে গিয়েছিল। মেনে নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। বৃহস্পতিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে এভাবেই দলের দুর্বল পরিস্থিতি স্বীকার করে নিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। তবে, তিনি জানান, দল আবার আগের উদ্যোমে এগোবে। সংগঠনকে অক্সিজেন জোগাতেই কেন্দ্রীয় নেতৃত্বর বঙ্গ সফরে আসা।

এদিন উত্তরবঙ্গকে পৃথক ইকোনমিক জোন করার দাবিতে কার্যত সায় দিতে দেখা গেল মেদিনীপুরের সাংসদকে। তাঁর মতে, উত্তরবঙ্গ চিরকালই অবহেলিত। চিকিৎসা ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান, সবদিক থেকেই পিছিয়ে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের মানুষের অধিকারগুলিকে সুরক্ষিত করার প্রয়োজন রয়েছে বলেই জানিয়েছেন দিলীপ ঘোষ।

রৌদ্দুর রায় গ্রেফতার প্রসঙ্গে তিনি জানান, যারা হতাশায় রয়েছেন, তাদের সঙ্গে কথা বলা উচিত। মুকুল রায় প্রসঙ্গে এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষে বিঁধেছেন মেদিনীপুরের সাংসদ।

সামনেই পঞ্চায়েত ভোট। বিধানসভা এবং পুরসভার ভোটের বিপর্যয়ের রেশ কাটিয়ে সংগঠন মজবুত করতে মরিয়া পদ্মশিবির। কেন্দ্রীয় নেতৃত্বের বঙ্গসফরের মাঝেই রাজ্য সরকারকে তোপ দাগায় সেই তত্ত্বটিই ফের প্রতিষ্ঠিত করলেন দিলীপ ঘোষ।

About Post Author