Home » রোদ্দুরকে বিঁধলেন মদন মিত্র

রোদ্দুরকে বিঁধলেন মদন মিত্র

সময় কলকাতা ডেস্কঃ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে মঙ্গলবারই গোয়া থেকে গ্রেফতার হয়েছেন ইউটিউবার রোদ্দুর রায়। সেই রোদ্দুর রায়ের বিরুদ্ধেই এবার ক্ষোভ উগরে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুধুমাত্র গ্রেপ্তার করলেই হবে না। কোমরে দড়ি পরিয়ে জনসমক্ষে ঘোরানো সহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রোদ্দুর রায়ের গ্রেফতারি প্রসঙ্গে এহেন মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন রোদ্দুর রায়। যার জেরে ৩ জুন রোদ্দুরের বিরুদ্ধে চিৎপুর থানায় এফআইআর দায়ের করেন তৃণমূল নেতা ঋজু দত্ত। এমনকী আরও বেশ কয়েকটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমেই লালবাজারের একটি দল পৌঁছয় গোয়ায়।

বিতর্ক এবং রোদ্দুর রায়,একে অপরের যেন পরিপুরক।মঙ্গলবার গোয়া থেকেই গ্রেফতার করা হয় ইউটিউবার রোদ্দুর রায়কে। তারপরেই রোদ্দুর রায় প্রসঙ্গে বুধবার এভাবে ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। রোদ্দুর রায়ের ওপর ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি কেন্দ্র এবং রোদ্দুরকে একযোগে আক্রমণ শানালেন কামারহাটির বিধায়ক। এদিন মদন মিত্র জানান, বিধানসভায় এবিষয়ে আইন আনার প্রস্তাব জানানো হবে। হতাশা রুখতে হতাশাগ্রস্তদের সাহায্য করার জন্য নিজের অভিনব প্রয়াসের কথাও জানান মদন মিত্র।

 

About Post Author