সময় কলকাতা ডেস্ক: আজ বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর, সুস্বাদু ঝাল-মিষ্টি স্বাদের হানি চিকেন । জেনে নিন এটি তৈরির সহজ পদ্ধতি
উপকরণ:
চিকেনের লেগ পিস
রসুন বাটা
মধু
সাদা ভিনিগার
সয়া সস
লবণ ও গোলমরিচ পরিমাণমতো
পদ্ধতি:

প্রথমে চিকেনগুলোকে লবণ, গোলমরিচ ও রসুন বাটা মাখিয়ে এক ঘন্টা মেরিনেট করতে রেখে দিন । এরপর একটি প্যানে ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিন। সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজুন চিকেনের টুকরোগুলোকে। এরপর ভাজা মাংসগুলো তুলে রেখে দিন।
একই পাত্রে রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে নিন। জল, ভিনিগার, সয়া সস ও মধু দিয়ে ঘন না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন। চিকেন সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। তারপর গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিন। গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে ভুলবেন না কিন্তু। ধনেপাতা ছড়িয়ে ফ্রাইড রাইস বা রুটির সঙ্গেও খেতে পারেন হানি গার্লিক চিকেন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার