Home » আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফল

আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফল

সময় কলকাতা ডেস্ক:  শুক্রবার উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এমনটাই জানানো হয়েছে।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সাত লক্ষেরও বেশি পরীক্ষার্থী ৷ মোট ৫৬টি বিষয়ে পরীক্ষা নিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় গত ২৭ এপ্রিল ৷  এ বছর পরীক্ষা শেষ হওয়ার রেকর্ড সংখ্যক দিনে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে৷

সংসদের তরফে প্রথমে জানান হয়েছিল, শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে অনলাইনে উচ্চমাধ্যমিকের ফল দেখা যাবে। পরে সেই সময়সূচিতে সামান্য পরিবর্তন আনে সংসদ। শুক্রবার সকাল এগারোটার পরিবর্তে দুপুর ১২টা থেকে অনলাইনে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পারবে ছাত্রছাত্রীরা।

ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস, মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। SMS এর মাধ্যমে ফল জানার জন্য 5676570 নম্বরে WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিলে জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।

তবে শুক্রবার নিজেদের স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে না ছাত্রছাত্রীরা। ২০শে জুন থেকে রেজাল্ট সংগ্রহ করা যাবে। কোনরকম রেজাল্টে সমস্যা থাকলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলের মারফত শিক্ষা সংসদে জানাতে হবে।

About Post Author