সময় কলকাতা ডেস্কঃ মায়ের অনুপস্থিতিতে কিশোরী কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা। অভিযোগ লাগাতার ধর্ষণের ফলে কিশোরীটি বর্তমানে গর্ভবতী। চরম এই অমানবিক ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের এক চা-বাগানের শ্রমিক মহল্লায়।
জানা গেছে, ওই চা বাগানের শ্রমিক মহল্লায় থাকতেন বাবা ও মেয়ে। মেয়েটির মা কর্মসুত্রে বেঙ্গালুরুতে থাকে। আর মা’য়ের অনুপস্থিতিতেই অভিযুক্ত বাবা তাঁর ১৫ বছরের মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাবার লাগাতার লালসার শিকারে মেয়েটির শরীরে সমস্যা তৈরি হলে সে তাঁর বান্ধবীদের জানায়। বান্ধবীরা তাদের পরিবারের কাছে জানালে প্রতিবেশীরা অভিযুক্ত বাবার উপর চড়াও হলে ঘটনার কথা স্বীকার করে অভিযুক্ত বাবা। পরে স্থানীয়রা মেটেলি থানায় অভিযোগ জানালে বৃহস্পতিবার সকালে মেটেলি থানার পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে। মেয়েটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্যে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় মেটেলি থানার পুলিশ।

এ নিয়ে মাল মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা জানান, ‘হ্যাঁ, এরকম একটি ঘটনা ঘটেছে। অভিযোগ হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মেটেলি থানা আইনি ব্যবস্থা নিয়েছে।’


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন