সময় কলকাতা ডেস্কঃ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত হল প্রথম ১০ জনের মেধা তালিকা। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ করল সংসদ। শুক্রবার বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস-র মাধ্যমে ফলাফল জানতে পারবে ছাত্র ছাত্রীরা। এবছর প্রথমবার নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। এ বছর পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে এই হার ৮৬.৮৯ শতাংশ। প্রথম থেকে দশম পর্যন্ত মেধাতালিকায় রয়েছে ২৭২ জন। ছাত্র ১৪৪, ছাত্রী ১২৭। এবছরের মোট পরীক্ষার্থী ৭২০৮৬২ জন। এ বছর পাশ করেছে ৬৩৬৮৭৫জন। কালিম্পং, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ ৭ টি জেলায় পাশের হার ৯০ শতাংশ।
এবছর উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে অদিশা দেবশর্মা, দিনহাটা সোনিদেবী জৈন হাই স্কুল (কোচবিহার)। প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় হয়েছেন সায়নদীপ সামন্ত, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয় হয়েছেন রোহিত সেন,পাঠভবন (কলকাতা), সোহম দাস, হুগলি কলেজিয়েট স্কুল, অভীক দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান), পরিচয় পারি, জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)। প্রাপ্ত নম্বর ৪৯৬। চতুর্থ হয়েছে আট জন। পঞ্চম স্থানে ১১ জন। ষষ্ঠ স্থানে রয়েছেন ৩২ জন। সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন। অষ্টম স্থানে মোট ৫৫ জন। নবম স্থানে রয়েছেন ৫৪ জন। দশম স্থানে রয়েছেন ৬৯ জন ।

ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট।মোট ১২ টি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসের মাধ্যমে দেখতে পাওয়া যাবে রেজাল্ট। তার জন্য WB12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। শুক্রবার নিজেদের স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে না ছাত্রছাত্রীরা। ২০শে জুন থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। স্ক্রুটিনির আবেদন করতে হবে ২০ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে। অনলাইনেই আবেদন করা যাবে। ডাউনলোড করা মার্কশিট দেখিয়ে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে পড়ুয়ারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি