Home » লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ

লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ

সময় কলকাতা ডেস্কঃ লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। দেশে গত একদিনে সক্রিয় রোগীর সংখ্যা পেরোলো ৪০ হাজার। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ৪০ হাজার ৩৭০। দেশের অন্যান্য রাজ্যের অবস্থা নিয়ন্ত্রণে হলেও সবথেকে ভয়াবহ পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্রে। মুম্বইয়ের করোনা গ্রাফও রীতিমতো চিন্তার।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৮,৩২৯ জন। এর মধ্যে মহারাষ্ট্রে একদিনে সংক্রমিত ৩,০৮১ জন। মুম্বইয়ে গত একদিনে আক্রান্ত প্রায় ২০০০।

পরিসংখ্যান অনুযায়ী দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দশজনের। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭। তবে সুস্থতার হার সামান্য স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪৮ হাজার ৩০৮ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। এখনো চলছে জোড়কদমে টিকাকরণ। দেশে এখনও পর্যন্ত ১৯৪ কোটি ৯২ লক্ষের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন।

About Post Author