Home » দিল্লির হাসপাতালে ভয়াবহ আগুন

দিল্লির হাসপাতালে ভয়াবহ আগুন

সময় কলকাতা ডেস্ক:  শনিবার দিল্লির রোহিণীর ব্রহ্মশক্তি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে আইসিইউতে ভর্তি থাকা এক রোগীর। ঘটনায় ছড়াল আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

শনিবার সকালে রোহিণীর ব্রহ্মশক্তি হাসপাতালে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হাসপাতালে তিন তলায়। সেখানে আইসি ওয়ার্ডে ভেন্টিলেশনে থাকা এক রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান তিনি । ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং কর্মরত কর্মীরা। রোগীদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে হাসপাতাল কতৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৯টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। যদিও কীভাবে ওই হাসপাতালে আগুন লাগল, তা এখনও স্পষ্ট করে জানা যায় নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান।

About Post Author