Home » নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

সময় কলকাতা ডেস্ক: বেশ কয়েকদিন আগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে শুভজিৎ মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল গোপালনগর থানার পুলিশ। শনিবার গোপালনগর থানার গাজীপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃত শুভজিৎ মন্ডলকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। বিচারকের কাছে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে গোপালনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পনেরোর একটি মেয়েকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যায় শুভ্রজিৎ নামে ওই যুবক। তারপর সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ জানায় ওই নাবালিকা। এই অভিযোগের ভিত্তিতেই এদিন তাকে গ্রেপ্তার করা হয়।

এই বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম দে বলেন, ‘শুভজিৎ মন্ডলের নামে ধর্ষণের অভিযোগ আনে এক নাবালিকা । গোপালনগর থানার পুলিশ শনিবার গভীর রাতে অভিযুক্তকে গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে, গোপালনগর থানার পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আগামী সোমবার বিচারক এই মামলার রায় দেবেন।”

About Post Author