সময় কলকাতা ডেস্কঃ ইচ্ছেশক্তির কাছে হার মানল দরিদ্রতা। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা কাটিয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য অর্জন করল পুরুলিয়ার হতদরিদ্র সাইকেল মিস্ত্রির মেয়ে দোলন মাহাতো। নানান আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের ফল পেল মেধাবী ছাত্রী দোলন।

পুরুলিয়ার হুড়া থানার চক গোপালপুর গ্রামের মেয়ে। সামান্য পৈত্রিক জমি। সেখানেই চাষবাসের পাশাপাশি নপাড়া স্কুল মোড়ে সাইকেল মেরামতের দোকান চালান দোলনের বাবা। এভাবেই কোনও মতে সংসার চলে দোলনদের। দোলনের মা বিশাখা মাহাতো চাষের জমিতে কাজ করে সংসার সামলান। দোলন পার্শ্ববর্তী পুঞ্চা ব্লকের নপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে ৪৮৮ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সে। মাত্র ১ নম্বরের জন্য রাজ্যের মেধাতালিকাতে স্থান পায়নি দোলন, এটাই আফসোস এলাকাবাসীর। তবে দোলনের এতো ভালো ফলাফলের জন্য শুধু বিদ্যালয় নয়, দোলন আজ এলাকাবাসীর কাছেও গর্ব।

ভূগোল নিয়ে পড়াশোনা করাই এখন দোলনের লক্ষ্য। যদিও বাইরে থেকে পড়াশোনা করানোর মতো সামর্থ্য নেই দোলনের পরিবারের, তা অকপটে স্বীকারও করেছেন তার বাবা-মা সহ দোলন নিজেও। দোলনের এই সাফল্যতে খুশি তাঁর পরিবার সহ স্কুলের শিক্ষকেরাও। তবে অর্থাভাব থাকলেও কঠিন পরিশ্রম আর অদম্য মানসিক জোর যে এভাবেও জীবনকে সাফল্য এনে দিতে পারে, তা অজানা নয় দোলনের। তাই আগামী দিনে তার এগিয়ে চলার এই লড়াই কঠিন হলেও, অসম্ভব নয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী