Home » ইভটিজিং এর প্রতিবাদ,ব্লেড চালালো দুষ্কৃতীরা

ইভটিজিং এর প্রতিবাদ,ব্লেড চালালো দুষ্কৃতীরা

সময় কলকাতা ডেস্কঃ  ইভটিজিং এর প্রতিবাদ করায় মহিলার মুখে ব্লেড চালালো দুষ্কৃতীরা।১১৮ টি সেলাই করতে হয়েছে মুখে । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপাল শহরের টি টি নগরে। ভোপালের ডেপুটি কমিশনার সাইকৃষ্ণ এস থোটা জানিয়েছেন, ওই মহিলা পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছে সেই জবানবন্দিতে বলেছেন, তিনি তার স্বামীর সঙ্গে বাইকে করে শ্রী প্যালেস হোটেলে গিয়েছিলেন ।তার স্বামী একটি জলের বোতল কিনতে ভিতরে প্রবেশ করেছিল। যখন তিনি তাঁর স্বামীর জন্য অপেক্ষা করছিলেন কিছু যুবক তার কাছে এসে মদ্যপ অবস্থায় অশ্লীল মন্তব্য করছিল এবং সিস দিচ্ছিল। এই অশালীন ব্যবহারের তিনি প্রতিবাদ করেন এবং একটি যুবককে তিনি কয়েকটি চড় মারেন। এলাকার মানুষজন ছুটে এলে যুবকরা তখনকার মতন ঘটনাস্থল ত্যাগ করে পালায়।

ওই দম্পতি যখন জলের বোতল নিয়ে হোটেল থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় যুবকরা পেছন থেকে এসে মহিলার মুখে ব্লেড চালায়। দম্পতি বাইক নিয়ে রাস্তায় পড়ে গেলে যুবকরা এসে একাধিকবার ব্লেড চালায় ওই মহিলার মুখে। এলাকার মানুষ ছুটে এলে পালায় ওই দুস্কৃতিকারিরা।

দুষ্কৃতিকারিদের বিরুদ্ধে থানায় এফআইআর করেন ওই মহিলার স্বামী। সীমা সোলাঙ্কি নামে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে তার মুখে অপারেশন করতে হয়। ১১৮ সেলাই পড়ে ওই মহিলার মুখে । এই ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আহত ওই মহিলাকে দেখতে তার বাড়িতে যান। মহিলার হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। মহিলার সঙ্গে কথা বলার পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার দুই অপরাধীকে শনাক্ত করার পর, গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে স্থানীয় পৌরসভার একটি দল ওই দুই অপরাধীর বাড়ি গিয়ে, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় অপরাধীদের বাড়ি। সম্প্রতি উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে বড় কোন দুষ্কৃতী মূলক কার্য কোন দুষ্কৃতী করলে তাদের বাড়ি ভেঙে দিচ্ছে প্রশাসন। এই ঘটনার পরে টি টি নগরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যান্য দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

About Post Author