Home » লক্ষ্য উপ নির্বাচন ত্রিপুরা সফরে অভিষেক

লক্ষ্য উপ নির্বাচন ত্রিপুরা সফরে অভিষেক

সময় কলকাতা ডেস্কঃ লক্ষ্য ২৩ জুনের ত্রিপুরা উপনির্বাচন। তার আগে মঙ্গলবার দলীয় প্রার্থীর প্রচারে ত্রিপুরা সফরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  এদিন  ত্রিপুরার গান্ধী ঘাট থেকে জিবি বাজার পর্যন্ত একটি রোড শোতে অংশ নেন তিনি। রোড শোয়ের পরে একটি নির্বাচনী সভাতে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এর মাঝেই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের বাড়িতে হাজির হয় সিবিআই-এর একটি দল। স্বাভাবিকভাবেই জনসভা থেকে সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে ঠিক এভাবেই কেন্দ্রকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন  ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হঠাৎ করে ইস্তফা ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মুখ বদল সহ বিজেপির একাধিক অন্তর্দ্বন্দ্বকে তুলে ধরে তীব্র আক্রমণ শানাতে ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরব হন  ত্র্রিপুরার অনুন্নয়ন নিয়েও ।

উল্লেখ্য, অভিষেক সফরের আগেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সফরের আগের রাতেই বিজেপির হাতে তৃণমূল আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। জিবি বাজারে পথসভা চলাকালীন বিজেপির মিছিল থেকে তৃণমূলের নেতা-কর্মীদের লক্ষ্য করে পাথর ও ইটবৃষ্টির অভিযোগ ওঠে। এদিন জনসভা থেকে তৃণমূল কর্মীদের ওপর হামলা নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

 

About Post Author