Home » স্বস্তি! কমল দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তি! কমল দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা

সময় কলকাতা ডেস্ক:  একটানা ঊর্ধ্বমুখী করোনা সংক্রমনের মাঝে একটু স্বস্তি! অনেকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। তবে সক্রিয় রোগীর সংখ্যা কিছুতেই কমছে না। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫০ হাজার। যা বেশ চিন্তাজনক । পরিসংখ্যান বলছে, গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৬৫৯৪ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম।

দৈনিক আক্রান্তের হার কমলেও সুস্থতার হার চিন্তাজনক । পরিসংখ্যান বলছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪০৩৫ জন। সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনা থেকে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪,২৬,৬১,৩৭০। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫০ হাজার ৫৪৮।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ২০ লক্ষের বেশি মানুষ করোনার পেয়েছেন। করোনা সংক্রমণ রুখতে এখনও চলছে টিকাকরণ। দেশে বর্তমানে ৫ রাজ্যের অবস্থা আশঙ্কাজনক সবথেকে বেশি খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সেই সব রাজ্যে বিধি নিষেধে ফের কড়াকড়ি হতে পারে।

About Post Author