Home » “দূর গাধা” ! আমরা গাধা বলে এত অবহেলা ?

“দূর গাধা” ! আমরা গাধা বলে এত অবহেলা ?

সময় কলকাতা ডেস্কঃ আমরা সাধারণত বোকাকে গাধার সঙ্গে তুলনা করি, অথবা কোন নিস্কর্মাকে গাধার সঙ্গে তুলনা করি। সে কারণেই অনেকেই বলে ওঠে” তুই একটা গাধা” অর্থাৎ গাধা এমন একটা প্রাণী যার প্রয়োজনীয়তা কম। কিন্তু এই গাধার প্রয়োজনীয়তা এবং চাহিদা সমাজে ক্রমবর্ধমান। এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই শ্রীনিবাস গৌড়া খুলে ফেললেন একটি গাধার খামার। কর্ণাটকের ম্যাঙ্গালুরু শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে ইরা গ্রাম পঞ্চায়েতের পাড়লদকা গ্রামে ২.৩ একর জমির উপর তৈরি করেছেন এই গাধার ফার্ম ।

শ্রীনিবাস গৌরা ,বয়স ৪২ । দীর্ঘ পড়াশোনার পর একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি করছিলেন তিনি। দীর্ঘ ৬ বছর চাকরি করার পর আচমকাই তার মনে হয় ,এই কর্মজীবন তার জন্য নয়। অনেক চিন্তার পর অবশেষে তিনি ঠিক করলেন তৈরি করবেন একটি গাধার ফার্ম। যেমন ভাবা তেমন কাজ তারপরেই শ্রীনিবাস নেমে পড়ে গাধার খামার তৈরিতে। শ্রীনিবাস জানিয়েছে প্রথমে যখন তিনি ভেবেছিলেন গাধার খামার তৈরি করবেন সেকথা কয়েকজনের সঙ্গে আলোচনা করেছিলেন। তখন তারা মজা করে বলে ছিলেন “গাধার দুধ খুব সুস্বাদু এবং দামী এবং ঔষধি গুণে ভরপুর” ।

সে কথা মাথায় রেখেই কুড়িটি গাধা নিয়ে শ্রীনিবাস তৈরি করলেন গাধার ফার্ম। গাধার দুধ প্যাকেট করে তিনি সাধারণ মানুষের কাছে সরবরাহ করবেন। একটি 30 মিলিলিটার গাধার দুধের প্যাকেটের দাম হবে দেড়শ টাকা। এবং বিভিন্ন ধরনের প্যাকেট শপিংমল, বিভিন্ন দোকানে সরবরাহ করবে শ্রীনিবাস। সাধারণত গাধার দুধ পাওয়া যায় ৫০০০ থেকে ৬০০০ টাকা প্রতি লিটার । গাধার প্রস্রাব বিক্রি হয় ৫০০ থেকে ৬০০ টাকা প্রতি লিটার । গাধার গোবর জৈব সার হিসেবে বিক্রি হয় প্রতি কেজি ৬০০ থেকে ৭০০টাকা । গাধার খামারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাধার প্রতি যত্নশীল হওয়া। এক একটি গাধা প্রতিদিন আধ লিটার এর মতন দুধ দেয়। ফলে গাধার দুধের ক্ষেত্রে বাজারে যেরকম চাহিদা সে ক্ষেত্রে তার যোগানও কম। শ্রীনিবাস এর এই গাধার ফার্ম ভারতবর্ষের তৃতীয় ফার্ম। এর আগে কেরালার এরনাকুলাম জেলা ও তামিলনাড়ুর তিরুনেলভেলি দুটি ফার্ম তৈরি হয়েছে। শ্রীনিবাসের এই ফার্ম তৈরীর পরে ভারতবর্ষের বিভিন্ন প্রাণী বিজ্ঞানীরা মনে করছেন আগামী দিনে গাধার ফার্ম ভারতবর্ষে আরো তৈরি হবে। সে ক্ষেত্রে গাধার দুধের যা চাহিদা বাজারে রয়েছে সেই চাহিদা পূরণ করা সম্ভব হবে।

About Post Author