Home » নিরামিষ দিনে বানিয়ে ফেলুন পোস্ত পনির

নিরামিষ দিনে বানিয়ে ফেলুন পোস্ত পনির

সময় কলকাতা ডেস্ক: নিরামিষ বৃহস্পতিবার! কী রান্না করবেন ভেবে পাচ্ছেননা। অত চিন্তা না করে রান্না করুন দুর্দান্ত স্বাদের পোস্ত পনির।

উপকরণ

পনির,

পোস্ত বাটা,

নারকেল বাটা,

গোটা কাঁচালঙ্কা

বাটা কাঁচালঙ্কা,

পাঁচ ফোড়ন,

নুন,

চিনি,

হলুদ,

সরষের তেল

পদ্ধতি

প্রথমে কড়াইতে তেল দিয়ে পনিরগুলিকে অল্প করে ভেজে তুলে নিন। এরপর কড়াইয়ে আরও একটু তেল মিশিয়ে নিন। তার মধ্যে পরিমাণ মত পাঁচ ফোড়ন ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। এরপর পোস্ত বাটা, নারকেল বাটা ও অল্প পরিমাণ লঙ্কা বাটা একসঙ্গে ঢেলে দিন। এরপর পরিমাণ মত হলুদ, নুন, চিনি ও অল্প পরিমাণ জল দিয়ে কষতে থাকুন। এরপর মিশ্রনটি হয়ে এলে তাতে ভাজা পনির দিয়ে ভালো করে কষতে থাকুন। নামানোর কিছুক্ষন আগে ১ টেবিল চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিন। একদম রেডি অসাধারণ স্বাদের পোস্ত পনির।

About Post Author