Home » লিভ-ইন এ থাকা যুগলদের সন্তানরা পৈতৃক সম্পত্তির অধিকার পেল

লিভ-ইন এ থাকা যুগলদের সন্তানরা পৈতৃক সম্পত্তির অধিকার পেল

সময় কলকাতা ডেস্কঃ ফের ঐতিহাসিক রায় দেশের শীর্ষ আদালতের।  লিভ-ইন এ থাকা যুগলদের সন্তানরা পৈতৃক সম্পত্তির অধিকারী হতে পারবেন। লিভ-ইন করছেন এমন কোনও যুগলের সন্তান হলে, তাকে পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না । মঙ্গলবার এমনই নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট । এর আগে ২০১৮ সালে ৭ মে  একটি মামলায় ১৮ বছরের উর্ধ্বের মহিলা পুরুষদের লিভ টুগেদার  সম্পর্ককে স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট।

লিভ-টুগেদারকে এবার বিয়ের আইনি স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই সংক্রান্ত একটি মামলার শীর্ষ আদালত জানিয়েছে, যদি কোনও যুগল দীর্ঘদিন একসঙ্গে থাকেন, তবে সেই সম্পর্ক বিয়ে হিসেবেই বিবেচনা করা হবে। পাশাপাশি শীর্ষ আদালত আরও জানায় যে, এই সম্পর্কের ফলে জন্ম নেওয়া সন্তানের পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারের অধিকার থাকবে এবং বাবা-মা বিয়ে করেননি বলে তার অধিকার কোনোভাবেই কেড়ে নেওয়া যাবে না।

যদিও বিয়ের প্রমাণের অভাবে জন্ম নেওয়া সন্তানকে পৈতৃক সম্পত্তির অধিকার দেওয়া যাবে না বলে এর আগেই রায় দিয়েছিল কেরালা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই রায়কে খারিজ করে দেয় শীর্ষ আদালত।এর আগে দেশের শীর্ষ আদালত ২০১৮ সালে ১৮ বছরের উর্ধ্বে যারা তাদের  লিভ-ইনের স্বীকৃতি দিয়ে ছিল। কিন্তু সেই সম্পর্ককে বিবাহ বলে বিবেচনা  করা হত না। এবার সেই মাঝের সীমারেখা তুলে দিল সুপ্রিম কোর্ট।

 

 

About Post Author