সময় কলকাতা ডেস্কঃ বিশ্বজুড়ে যেভাবে ক্রমশ বেড়েই চলেছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা, তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলেই মঙ্গলবার জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে একটি বৈঠকও ডেকেছেন তিনি। মাঙ্কিপক্সের সংক্রমণ ফের একটি অতিমারির জন্ম দেবে কি না, তা আলোচনা করে তারই ভিত্তিতে ‘হু’-এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
৩৯’টি দেশে মোট ১,৬০০ জন এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন মাঙ্কিপক্সে। সাতটি দেশে বেশ কয়েক বছর ধরেই এই ভাইরাসের সংক্রমণ হচ্ছে বলেই দাবি বিশেষজ্ঞদের। বাকি, ৩২’টি দেশে এই ভাইরাসে সংক্রমিত হল প্রথমবার। তবে, যে সাতটি দেশে আগেই সংক্রমণ হয়েছে মাঙ্কিপক্সের, সেখানে ‘হু’-এর রিপোর্ট অনুযায়ী, মারা গিয়েছেন মোট ৭২ জন।

এ বিষয়ে ‘হু’-এর ডিরেক্টর জেনারেল জানান, ‘মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। যে কারণে,সেই কারণেই আগামী সপ্তাহে গোটা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই ভাইরাস জনস্বাস্থ্যে কী প্রভাব ফেলতে পারে, তা খতিয়ে দেখা হবে সেই বৈঠকে।‘


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭