সময় কলকাতা ডেস্কঃ রণবীর-আলিয়া অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার মুক্তি পাওয়ার পরই তা দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে এই ছবি। তারই মধ্যে ছবিটি নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তবে রণবীরের জন্যই ছবিটি তৈরি করতে দেরি হয়েছে, এমনটাই রেগে জানালেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। অয়নের কথায়, একটু আধটু দেরি নয়। ২০১৪ তে প্রথম ব্রহ্মাস্ত্র বানানোর কথা ভাবা শুরু হয়েছিল। ছবির শুটিং শুরু হয় ২০১৭ তে। শেষমেশ ২০২২ এ মুক্তি পাচ্ছে ছবিটি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি সাক্ষাৎকারে অয়ন জানিয়েছিলেন, ২০১৪-তে রণবীর সঞ্জু-র শুটিং এ ব্যস্ত হয়ে যাওয়ায় পরিচালককে আর সময় দিতে পারেননি। ‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র পর ‘ব্রহ্মাস্ত্র’-ই তৃতীয় ছবি, যেখানে রণবীরের সঙ্গে কাজ করেছেন অয়ন। দুজনের মধ্যে অবশ্য দারুণ বন্ধুত্ব।

‘ব্রহ্মাস্ত্র’র শুটিং হয়েছে বেনারস থেকে বুলগেরিয়াতেও। ছবির সেটেই রণবীর-আলিয়ার অফস্ক্রিন রসায়ন জমেছে, প্রেম হয়েছে, সম্প্রতি বিয়েও করেছেন তাঁরা। ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতাও রয়েছে তাঁর মধ্যে। আগুনে পোড়ে না তার শরীর। কিন্তু কেন? সেখানেই লুকিয়ে রয়েছে ছবির আসল রহস্য।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত