সময় কলকাতা ডেস্কঃ কলকাতা বিমানবন্দর থেকে হজে যাওয়া শুরু হল আজ থেকে। তাদের শুভ যাত্রা কামনা করে শুক্রবার দুপুর ১২:১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরের আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিমান বন্দরে হাজির ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও।
হজযাত্রা ঘিরে কলকাতা বিমানবন্দরে ছিল কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ১৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত মোট ২৯টি বিমানে আনুমানিক ৫৫০০ জন হজ করতে যাচ্ছেন। করোনার প্রভাবে গত দু’বছর হজ বন্ধ ছিল। এবছর থেকে ফের হজ শুরু হয়েছে।
তবে সাবসিডি বন্ধ হয়ে যাওয়ায় এবার যাত্রী সংখ্যা তুলনামলক কম। জানা গিয়েছে এবার কলকাতা বিমানবন্দর থেকে বিহার বাংলা উড়িষ্যা ও উত্তর-পূর্ব রাজ্যগুলি মিলিয়ে মোট সাড়ে ১০ হাজার হজ যাত্রী বিভিন্ন বিমানবন্দর থেকে জেড্ডার উদ্দেশ্যে রওনা দেবেন। এবার হজে সারা বিশ্বের ১০ লাখ মুসলিম ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।


More Stories
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর