জয়ন্ত দাস, বীরভূম,সময় কলকাতাঃ ফের উত্তপ্ত বীরভূম। ফেসবুকে একটি উস্কানিমূলক পোস্টের জন্য উত্তেজনা ছড়াল ইলামবাজারের ঘুড়িষ্যা গ্রামে। আগুন ধরিয়ে দেওয়া হয় ৪ টি বাড়িতে ৷ ১৪৪ ধারা জারি করা হয় গ্রামে ৷ এদিন গ্রামে ঢুকতে গেলে বিজেপি নেত্রী ভারতী ঘোষকে বাধা দেয় পুলিশ ৷ পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বেধে বিজেপি নেতাদের ৷
একটি আপত্তিমূলক বিষয় নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করে এক যুবক। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ইলামবাজারের ঘুড়িষ্যা গ্রাম। গ্রামে ৪ টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। মারধর করা হয় কয়েকজনকে ৷ গ্রামে আসে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পরেই গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়। এমনকি প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিকদেরও৷
এদিন গ্রামে যান বিজেপি রাজ্য সভানেত্রী ভারতী ঘোষ, জেলা সভাপতি অষ্টম মণ্ডল প্রমুখ ৷ গ্রামে ঢোকার মুখেই তাদের আটকে দেয় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে রীতিমতো তাদের বচসা বেধে যায় পুলিশের ৷ দীর্ঘক্ষণ বচসার পর গ্রামে ঢুকতে না পেরে শেষ পর্যন্ত ফিরে যান বিজেপি নেতাকর্মীরা।
এদিন বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, “আমরা ১৪৪ ধারা ভাঙতে আসিনি ৷ আমরা এসেছি ঘটনায় আক্রান্তরা কেমন আছেন ৷ পুলিশ-প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে দেখতে ৷ আইন মেনে আমরা গ্রামে যেতে চেয়েছি। কিন্তু, এই পশ্চিমবঙ্গে ম্যাজেস্ট্রেটের অর্ডারও মানা হয় না।”
এদিন তাকে সাংবাদিকরা অনুব্রত মণ্ডল প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “অনুব্রতকে নিয়ে কি আর বলব ৷ উনি বড় দাদা ৷ সিবিআই ডাকলেই হাসপাতালে ভর্তি হন ৷ তাঁর দেহরক্ষীর নামে কোটি কোটি টাকার সোনা গচ্ছিত আছে। এই তো অবস্থা বীরভূমের।”


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?