Home » অগ্নিপথ নিয়ে পুরনো সম্পর্কে চিড় !

অগ্নিপথ নিয়ে পুরনো সম্পর্কে চিড় !

সময় কলকাতা ডেস্কঃ অগ্নিপথ নিয়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে বিহারের  বিজেপি পার্টি অফিস ও নেতাদের বাড়িতে। বিজেপি পার্টি অফিস ও নেতাদের বাড়িতে চলেছে ভাঙচুর। এই বিক্ষোভ নিয়ে সম্পর্কে চিড় ধরল বিজেপি এবং জেডিইউ এর মধ্যে।

 

বিজেপি ও জেডিইউ এর সখ্যতা দীর্ঘদিনের। কার্যত ১৯৯৬ সাল থেকেই এই সখ্যতার পর্ব চলে আসছে। ২০২০ বিহারের বিধানসভা নির্বাচনে আরজেডি একক দল হিসেবে সর্বোচ্চ আসন পায় ৭৫ টি। সেখানে বিজেপি পায় ৭৪ টি আসন এবং নীতীশ কুমারের জেডিইউ পায় ৪৩ টি আসন। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন নিতিশ কুমার । বিজেপি ও জেডিইউর সখ্যতা অব্যাহত ছিল। কিন্তু সম্প্রতি অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে লাগাতার বিক্ষোভ চলছে। বিহারী চাকরিপ্রার্থীদের বিক্ষোভ করেছে একাধিক ট্রেন ভাঙ্গা হয়েছে বিজেপির পার্টি অফিস এবং হামলা চলেছে বিজেপি নেতাদের বাড়িতে। বিজেপির পার্টি অফিস ভাঙ্গা এবং নেতাদের বাড়িতে হামলার ঘটনা নিয়েই এবার বিজেপি এবং জেডিইউর পুরনো সম্পর্কে চিড় ধরল। বিহারের বিজেপি রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার সরাসরি অভিযোগ প্রশাসন একটি নির্দিষ্ট দলের কার্যালয় ও লোকজনকে টার্গেট করছে।”

প্রশাসনের নাম করে কার্যত নীতীশ কুমারকেই টার্গেট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল, একথা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে সঞ্জয় জয়সওয়ালের এই বক্তব্যকে কার্যত কটাক্ষ করেছেন জেডিইউর সভাপতি লালন সিং।

ছাত্র আন্দোলনের জেরে সঞ্জয় জয়সওয়ালের ভারসাম্য নষ্ট হয়েছে বলেই কটাক্ষ করেছেন লালন সিং। দুই রাজ্য সভাপতির তপ্ত বাক্যবিনিময়কে কেন্দ্র করে বিজেপি এবং জেডিইউর দীর্ঘ দিনের পুরনো সম্পর্কে চিড় ধরেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

About Post Author