সময় কলকাতা ডেস্কঃ অগ্নিবীরদের জন্যে বড় ঘোষণা কেন্দ্রের। অগ্নিবীর প্রকল্প নিয়ে লাগাতার বিক্ষোভের জেরে আরও কয়েকটি প্রস্তাব নিয়ে এল জাহাজ মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক। অবসর নেওয়া অগ্নিবীরদের এবার চাকরির সুযোগ করে দিল জাহাজ মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য এই মন্ত্রকে ছয়টি বিভাগে কাজের সুযোগ থাকবে। কাজের সুযোগ থাকবে মার্চেন্ট নেভিতেও। পাশাপাশি, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানান, অগ্নিবীরদের জন্য ক্রীড়া মন্ত্রকের বিভিন্ন বিভাগেও কাজের সুবিধা থাকবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অগ্নিপথ প্রকল্প নিয়ে উত্তাল গোটা দেশ। ছাত্র-যুবদের বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ একাধিক রাজ্য। কেন্দ্রের এই প্রকল্পের বিরোধিতা করে একাধিক জায়গায় ট্রেন অবরোধে সামিল হয়েছে বিক্ষোভকারীরা। একাধিক ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষোভের আঁচ প্রশমিত করতে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল, কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হবে। পাশাপাশি, আবেদনের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অর্থাৎ ২১ থেকে আবেদনের সর্বোচ্চ বয়স দাঁড়াল ২৮ বছর। তারপরেই কেন্দ্রের এই ঘোষণা।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?