Home » চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা

চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা

সময় কলকাতা ডেস্ক: চতুর্থ ঢেউ আসন্ন! প্রতিদিন বাড়ছে সংক্রমণের সংখ্যা। পাশাপাশি, পাল্লা দিয়ে বেড়েছে অ্যাকটিভ কেস এবং পজিটিভিটি রেট। তবে রবিবার আক্রান্তের সংখ্যাটা সামান্য কমেছে, বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭২ হাজার ৪৭৪ জন।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে,দেশে গত একদিনে করোনা থাবা বসিয়েছে ১২ হাজার ৮৯৯ জনের শরীরে। যা গতকালের থেকে সামান্য কম। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। কেরল এবং দিল্লির অবস্থাও সংকটজনক।

রিপোর্ট বলছে, একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। দেশে এখনও পর্যন্ত কারো মোট প্রাণ কেড়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮৫৫ জনের। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৯৯ হাজার ৩৬৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬২ শতাংশ।

রাজ্যের পরিসংখ্যান বলছে, সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা রয়েছে। এই পরিস্থিতিতে জুন মাসেই চতুর্থ ঢেউ এর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

About Post Author